,

আর্জেন্টিনায় দেখা মিলল এমবাপ্পের!

news-image

অনলাইন ডেস্ক: বর্তমানে পুরো বিশ্বের কাছেই পরিচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে ফুটবল জগতকে চমকে দিয়ে সকলের নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই ফরাসি ফুটবলার। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। অন্যদিকে, আরেক এমবাপ্পের দেখা মিলল আর্জেন্টিনায়। তার বয়স ২২ মাস, ওজন ৯২০ কেজি। সব মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল!

তবে বিরাটাকার এই এমবাপ্পে কিন্তু নিছকই অবলা এক প্রাণি। আর্জেন্টিনায় আয়োজিত ১৩২তম কৃষি ও শিল্প মেলায় প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায় এই এমবাপ্পে। তাকে ঘিরে উত্সাহের শেষ নেই।

৯২০ কেজি ওজনের ষাঁড়ের নাম এমবাপ্পে রাখার পিছনে আহামরি কোনো যুক্তি নেই। আর্জেন্টিনার কিউরেকো খামারে জন্ম নিয়েছিল এমবাপ্পে। লুসিয়ানো ট্রাপ্পা নামের এক ভদ্রলোক ছোট থেকে তার দেখাশোনা করেন। সেই লুসিয়ানো বলছেন, ”ওর এত বড় আকার সত্যি অস্বাভাবিক। এরকম বিশালাকার ষাঁড় সচরাচর দেখা যায় না। তবে এমবাপ্পের এমন আকার হওয়ার পিছনে ওর পূর্বপুরুষদের জিনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। ও আসলে হাইকোয়ালিটি ব্রিড। গোটা আর্জেন্টিনায় খুঁজলেও হয়তো এমবাপের মতো এত বড় আকারের ষাঁড় পাওয়া যাবে না। আমরা ওকে কৃষি ও শিল্প মেলার উদ্বোধনের দিন সবার সামনে এনেছিলাম। মুহূর্তের মধ্যে ওকে নিয়ে মানুষের কৌতুহল বেড়ে গেল। বিশ্বকাপে দারুন পারফর্ম করা এমবাপ্পের মতো আমাদের এই এমবাপ্পেও এখন খুব জনপ্রিয়।”

কিন্তু এমবাপ্পে নামটাই হঠাৎ কেন? লুসিয়ানো বলেছেন, ”এমবাপ্পের এই নামের পিছনে কোনো যুক্তি নেই। তবে ফুটবল ও বিশ্বকাপের প্রতি আমাদের প্রবল আকর্ষণ বোঝাতে এই উদ্যোগ।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে