,

চার দশক ধরে শতাধিকবার মেয়েকে ধর্ষণ! অতঃপর…

news-image

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের ম্যানচেস্টারে বসবাসকারী বারবারা কম্বেসের বয়স যখন মাত্র নয় বছর তখন থেকেই বাবা কেনেথ কম্বেসের বিকৃত লালসার শিকার হতে শুরু করেন তিনি। কয়েক দশক ধরে চলে এই নির্যাতন। কেনেথ তার মেয়েকে ধর্ষণ করেছেন অন্তত শতাধিকবার। অবশেষে সেই মেয়ের হাতেই খুন হন তিনি। আর বাবার কবরের পাশেই দীর্ঘ ১২টি বছর কেটেছে সেই মেয়ের।

এ ব্যাপারে ম্যানচেস্টার ক্রাউন কোর্টের সূত্র দিয়ে ম্যানচেস্টার ইভনিং এর এক প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে একদিন বাসার খাবারের টেবিলে একটি বক্স দেখেন বারবারা। বক্স খুলে শিশু পর্নোগ্রাফির বেশকিছু ছবি দেখতে পান তিনি। সেগুলোর মধ্যে নিজের ছবিও পান। বারবারার বয়স ৫১ বছর হলেও তখনও তাকে নির্যাতন করে যেতে বাবা কেনেথ। বক্সে নিজের এমন ছবি দেখে নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি বারবারা। হাতে থাকা বাগানের বেলচা দিয়ে বাবার মাথায় আঘাত করে বসেন তিনি। কেনেথ তার দিকে ঘুরে দাঁড়ালে আবারও আঘাত করেন বারবারা। শেষমেষ বেলচার ধারালো প্রান্ত দিয়ে গলা কেটে কেনেথের মৃত্যু নিশ্চিত করেন তিনি। এরপর লাশ নিয়ে ঘরের পাশেই দাফন করে দেন বারবারা।

দীর্ঘ ১২ বছর এই ঘটনাকে ধামাচাপা দিয়ে রাখেন তিনি। সবাইকে বলেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বাবার। আর তার শেষকৃত্য হাসপাতাল কর্তৃপক্ষই করে ফেলে।

তবে চলতি বছরের জানুয়ারিতে, বাবাকে হত্যার বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করেন বারবারা। তারই জের ধরে বর্তমানে ৬৩ বছর বয়সী বারবারাকে ৯ বছরের কারাদণ্ড দেয় ম্যানচেস্টারের আদালত।

উল্লেখ্য, ইভনিং নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেকানিক হিসেবে কাজ করা কেনেথ কম্বেসের কারণে বারবারার মা ও বারবারাকে বেশ যন্ত্রণা সহ্য করতে হয়। ধারণা করা হয়, বারবারার প্রথম মেয়ে সম্ভবত কেনেথেরই মেয়ে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর