,

পুরুষের বন্ধ্যাত্ব দূর করে বাদাম, জানাচ্ছে গবেষণা

news-image

অনলাইন ডেস্ক: বার্সেলোনায় ইএসএইচআরই-এর এক গবেষণা থেকে জানা গেছে, যে সব পুরুষ পিতা হতে চান তারা প্রতিদিনের খাবার রুটিনে ৬০ গ্রাম করে বাদাম রাখতে পারেন। কেননা বাদাম খাওয়ার মাধ্যমে বীর্যের ঘনত্ব, পরিমাণ ও সক্রিয়তা বৃদ্ধি পায়।

গবেষণা প্রতিষ্ঠানটির ৩৪তম বার্ষিক বৈঠকে গবেষণার ফলাফল পেশ করে বলা হয়, বাদাম সমৃদ্ধ ডায়েট বীর্যের পরিমাণ প্রায় বিশ শতাংশ বৃদ্ধি করতে সক্ষম, বীর্যের জীবনীশক্তি পাঁচ শতাংশ এবং অঙ্গসংস্থান ক্ষমতা এক শতাংশ এবং সক্রিয়তা ছয় শতাংশ বৃদ্ধি করতে সক্ষম।

এ ব্যাপারে গবেষক দলের সদস্য অ্যালবার্ট সালাস-হেউটস জানান, দূষণ, ধূমপান এবং পাশ্চাত্যের বিভিন্ন খাবারের প্রতি আকর্ষণের ফলে পুরুষের বীর্যের পরিমাণ ও গুণগতমান কমে যায়। তিনি জানান, বাদামে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ফলিক এবং অন্যান্য ফাইটোকেমিক্যাল রয়েছে। তাই নিয়মিত বাদাম খাওয়ার মাধ্যমে পুরুষের বীর্যের পরিমাণ ও গুণগতমান বৃদ্ধি করা সম্ভব।

এই পরীক্ষার জন্য ১৮-৩৫ বছর বয়সী ১১৯ জন সুস্থ যুবককে ১৪ সপ্তাহ ধরে তাদের খাদ্যাভ্যাস ও খাদ্যের পরিবর্তন করে পরীক্ষা নিরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গবেষণার কাজ এখনো চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। গবেষণা শেষে চূড়ান্ত ফলাফল গোষণার কথা জানান তারা। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী