,

নিশ্চিত পরাজয় জেনে অপপ্রচারে দিয়ে ভোট নিতে চায় বিএনপি মেয়রপ্রার্থী : অর্না জামান

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : “রাজশাহীতে নৌকার জোয়ার উঠেছে। রাজশাহীবাসি আর ভুল করতে চায় না। উন্নয়ন যিনি করেছেন তাকেই মেয়র হিসেবে বেছে নিতে চান সাধারণ মানুষ। রাজশাহীর মানুষ দেখছেন ২০০৮ সাল থেকে ২০১৩ সালে খায়রুজ্জামান লিটনের উন্নয়নের কাজ। কিন্তু যখনই নির্বাচনের সময় আসে তখনই অপপ্রচার শুরু। আমি আপনাদের মাধ্যমে শুনলাম শ্রীরামপুর এলাকায় অপপ্রচার শুরু হয়ছে।

এখানকার বস্তিবাসির বাড়ি ঘর তুলে দেওয়া হবে যদি লিটন মেয়র হন। কিন্তু এগুলো অপপ্রচারে আমরা বিশ্বাসী নই। বিএনপি- জামায়াতের জোট সবসময় অপপ্রচার ও মিথ্যা কথা দিয়ে প্রলোভিত করে ভোট নিতে চান। কারণ তারা উন্নয়নে বিশ্বাসী নয় । এই ৫ বছরে বি এনপি মেয়র কোন উন্নয়ন করেননি তাই এখন মিথ্যা আর অপপ্রচারই তাদের একমাত্র ভরশা।“ নগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর এলাকার সাধারণ মানুষের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা তুলে ধরেন কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সভাপতি ডাঃ অর্ণা জামান ।

তিনি আরোও বলেন, সামনে আবার বাবা জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন আপনাদের দোয়া ও ভোটে মেয়র নির্বাচিত হলে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে থেকে অনুমোদন নিয়ে আপনাদের স্থায়ী বসবাসের ব্যাবস্থা করবেন। এবং আপনাদের সকল
নাগরীক অধিকার বাস্তবায়ন করা হবে। আপনারা অপপ্রচারে কান দিবেন না, গত ৫ বছরে রাজশাহীর কোন উন্নয়ন করেনি বলেই এখন নিশ্চিত পরাজয় ঠেকাতে অপপ্রচার
দিয়ে ভোট নিতে চায় বি এন পি মেয়র
প্রার্থী।“

বুধবার বিকাল ৪:৩০ টায় নগরীর ৭ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর এলাকায় ঘরে ঘরে গনসংযোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের জেষ্ঠ কন্যা ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা। এরপর তিনি বিকাল ৬ টায় নগরীর শ্রীরামপুর এলাকায় মতবিনিময় সভা শেষে শ্রীরামপুর এলাকার বস্তিবাসির সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

এই সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলিগের সভাপতি আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি পিয়ারুল ইসলাম, মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোমিনুল সাধারণ সম্পাদক সুজন, ক্রিড়া সম্পাদক বিপ,ু নিউ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরুণ, অগ্রণী কলেজ ছাত্রলীগের আহবায়ক হাসনাইন বিষ্ময়, বরেন্দ্র বিশ্ববিদালয় ছাত্রলীগ সাধারন সম্পাদক ইউনুস হাসান অন্তু, শিশির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর