,

উরুগুয়ে প্রেসিডেন্ট গ্রিজম্যানকে স্বাগত জানাতে প্রস্তুত

news-image

স্পোর্টস ডেস্ক।।  উরুগুয়ে প্রেসিডেন্ট তাবারি ভাসকুয়েজ বলেছেন, অ্যান্থনিও গ্রিজম্যানকে তার দেশে স্বাগত জানাতে পারাটা হবে সম্মানের। ফরাসি তারকাকে নিজের রাষ্ট্রীয় বাসভবনে স্বাগত জানাতে প্রস্তুতও তিনি।

উরুগুয়ের প্রতি নিজের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ বারবার দেখিয়েছেন গ্রিজম্যান। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে গোল করে উদযাপন করেননি। সাউথ আমেরিকান দেশটির প্রতি ভালবাসার নিদর্শন রাখেন বিশ্বকাপ জেতার পরও। প্রেস কনফারেন্সে তিনি আসেন গায়ে উরুগুয়ের জার্সি জড়িয়ে।

ভাসকুয়েজ তার অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছেন, গ্রিজম্যানের কাজে ব্যাপক উচ্ছ্বসিত উরুগুয়ের মানুষ।

উরুগুয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পারিনি, কিন্তু মস্কোর সংবাদ সম্মেলনে আমাদের দেশের পতাকা ব্যবহার করে আপনি যেটা করেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনাকে বলছি, আপনি আমাদের দেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আপনাকে স্বাগত জানাতে পারাটা হবে আমার ও আমাদের জন্য সম্মানের। ব্যক্তিগতভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেও সক্ষম হবে।’

স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদে খেলার সময় ক্লাবটির উরুগুইয়ান কোচ মার্টিন লাসার্তের অধীনেই পরিণত এক ফুটবলার হয়ে গড়ে উঠেছেন। সেই কোচের হাত ধরেই স্প্যানিশ ফুটবলে প্রতিষ্ঠিত হয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। এরপর সান সেবাস্তিয়ানে প্রিয় বন্ধু কার্লোস বুয়েনার সাথে প্রথম পরিচয় ও তার হাত ধরেই লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী পানীয় ও সঙ্গী খুঁজে পাওয়া গ্রিজম্যানের।

পরে গ্রিজম্যান অ্যাটিলেটিকোতে পাড়ি দেয়ার পেছনে যার ভূমিকা রয়েছে সেই ডিয়েগো গোডিনও একজন উরুগুইয়ান। যিনি পরে গ্রিজম্যানের মেয়ের ধর্মপিতা হন। ফলে উরুগুয়ের প্রতি গ্রিজম্যানের ভালোবাসার কারণ সহজেই অনুমেয়।

তবে প্রেসিডেন্ট বললেও উরুগুয়ের সব মানুষ গ্রিজম্যানকে দেশের সম্মানিত মানুষ হিসেবে ভাবেন না। যেমন লুইস সুয়ারেজ। ‘আমি নিজেকে একজন উরুগুয়েন ভাবি’ ফরাসি ফুটবলারের এমন মন্তব্যের পর বার্সা তারকা বলেছিলেন, ‘তিনি একজন ফরাসি এবং উরুগুয়েন মানে কি সেটা বোঝেন না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর