,

অপরিষ্কার দাঁতে ব্রেন স্ট্রোক ঝুঁকি!

news-image

স্বাস্থ্য ডেস্ক : আগের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, কেউ নিয়মিত দাঁত না মাজলে বা দাঁত অপরিষ্কার থাকলে তাঁর হৃদরোগের ঝুঁকি বাড়ে। এবার নতুন এক গবেষণা বলছে, দাঁত অপরিষ্কার থাকলে ব্রেন স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

সম্প্র্রতি জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাঁদের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। তাঁরা দাবি করেন, দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাঁকে যে ব্যাকটেরিয়া জন্মায়, যা দাঁতের ক্ষয়ের জন্য দায়ী, সেই একই ব্যাকটেরিয়ার প্রভাবে অনেকটাই বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও।

গবেষকদের ব্যাখ্যা, এই ব্যাকটেরিয়া মস্তিষ্কের শিরায় রক্ত সঞ্চালনের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে করে মস্তিষ্কে পরিমিত রক্ত সঞ্চালন হয় না, ফলে স্ট্রোকের আশঙ্কা বাড়ে। ৩৫৮ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। এই ৩৫৮ জনের মধ্যে বেশির ভাগের বয়সই ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের প্রত্যেকেরই দাঁতে ব্যাকটেরিয়ার ব্যাপক উপস্থিতি লক্ষ করেছেন গবেষকরা। সূত্র : জিনিউজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর