,

টেলিভিশন লাইভে মাওলানার সঙ্গে নারী আইনজীবীর হাতাহাতি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তিন তালাকের ওপর আয়োজিত ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি হিন্দুস্তানের এক লাইভ টকশোতে অতিথিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তিন তালাকের বিরুদ্ধে সোচ্চার দেশটির নারী আইনজীবী ফারাহ ফায়াজের সঙ্গে ওই টকশোতে এজাজ আরশাদ কাজমি নামের এক মাওলানার এ হাতাহাতি হয়।

টেলিভিশন লাইভ টকশোতে অনেক সময় অতিথিদের চিৎকার-চেচামেচির ঘটনা দেখা যায়; কিন্তু হাতাহাতি বা মারপিটে জড়িয়ে পড়া বিরল। টকশোতে তিন তালাকের বিরোধিতা করে ওই নারী কথা বলায় এ ঘটনা ঘটে।

বিতর্কের সময় আইনজীবী ফায়াজ বলেন, এখন যেভাবে মুসলিমরা তিন তালাকের চর্চা করছেন; সেটি কোরআন স্বীকৃত কোনো পদ্ধতি নয়। যথোপযুক্ত সম্মতি ছাড়া তিন তালাকের এই প্রক্রিয়ায় প্রত্যেক মুসলিম নারীর মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়। বিয়ে এবং তালাকের ব্যাপারে যথাযথ আইন না থাকার কারণে মুসলিম নারীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন।

মাওলানা এজাজ আরশাদ কাজমি ওই নারী আইনজীবীর মন্তব্যকে ইসলামবিরোধী বলে দাবি করেন। ক্ষেপে গিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হিন্দিতে তাকে গালি-গালাজ শুরু করেন এজাজ। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ওই নারী আইনজীবী মাওলানার গালে চড় বসিয়ে দেন। এসময় তিনিও ওই নারীকে পাল্টা মারপিট করতে থাকেন।

পরে দুই নারী উপস্থাপকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অন্য একজন মাওলানা এজাজকে সরিয়ে নেন। জি হিন্দুস্তানের এক বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক আক্রমণ মেনে নেয়া যায় না। মাওলানার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর