,

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ চূড়ান্ত

news-image

স্পোর্টস ডেস্ক: আসছে অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠেয় স্বাগতিক টাইগার ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ চূড়ান্ত করেছে দুই দেশের ক্রি‌কেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী দু’এক দিনের ম‌ধ্যে সূচিও ঘোষণা করা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রি‌কেট বোর্ডে (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

বুধবার (১৮ জুলাই) বিসিবি কার্যালয়ে তিনি এ তথ্য জানান।

সুজন বলেন, ‘খুব শিগগিরই ফাইনালটা পেয়ে যাবেন। বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেট অপারেশন্স ফাইনাল পর্যায়ে রয়েছে। হয়তো আগামী দু’একদিনের মধ্যে লিস্টটা পেয়ে যাবেন।’নিজামউদ্দীন চৌধুরী সুজনঅক্টোবরে শুরু হতে যাওয়া এই সিরিজে দু’ দলের ম‌ধ্যে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর ফলে চলতি বছরের ১০ মাসের ভেতরে দু’বার বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। গেল জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ত্রি‌দেশীয় সিরিজ খেলতে চলতি বছরের প্রথম সফরটি করেছিল জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর