,

চাঞ্চল্যকর তথ্য: ‘শারীরিক সম্পর্কে জড়াতে রাজি না হওয়ায় বৃষ্টিকে খুন করে দুলাভাই’

news-image

শারীরিক সম্পর্কে জড়াতে- রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে পোশাক শ্রমিক বৃষ্টি হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। দৈহিক সম্পর্কে জড়াতে রাজি না হওয়ায় তারই দুলাভাই গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান এসব তথ্য জানান।

এর আগে, গত সোমবার সকালে রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বৃষ্টির বাবার করার মামলায় একমাত্র আসামি তার দুলাভাই সুমনকে (২৯) মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করে র‍্যাব-৩।

এমরানুল হাসান জানান, সম্পর্কে সুমন বৃষ্টির দুলাভাই। ২০১০ সালে বৃষ্টির বোনের সঙ্গে সুমনের বিয়ে হয়। এরপর সব ঠিকই ছিল। কিন্তু গত দুই-তিন বছর ধরে সুমন তার শ্যালিকা বৃষ্টিকে বিভিন্নভাবে বিরক্ত করতেন।

পরে দুজনই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারে জানাজানি হলে বৃষ্টির অনত্র‌ বিয়ে ঠিক হয়। ঘটনার দিন বৃষ্টিকে স্ত্রী পরিচয় দিয়ে ওই আবাসিক হোটেলে ওঠেন সুমন। এরপর বৃষ্টিকে দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দেন তিনি। কিন্তু বৃষ্টি রাজি না হওয়ায় তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

বৃষ্টি বিষয়টি আত্মীয়স্বজনদের কাছে প্রকাশ করে দিতে পারেন এমন আশঙ্কায় সুমন পরে বৃষ্টির ওড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনা ভিন্ন খাতে নিতে বৃষ্টিকে হোটেল রুমের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে সুমন বাইরে যান।

পরে হোটেলে ফিরে বৃষ্টি আত্মহত্যা করেছেন বলে চিৎকার করতে থাকেন সুমন। এ সময় হোটেলের লোকজন এলে সুমন নিজেই ঝুলন্ত অবস্থায় থাকা বৃষ্টিকে ওপর থেকে নামিয়ে মাথায় পানি দিতে থাকেন। একপর্যায়ে সুমন কৌশলে হোটেল থেকে পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর