,

একই দিনে মারা গেলেন প্রতিমন্ত্রী পলকের ২ ভাই

news-image

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের খালাতো দুই ভাই মারা গেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)বুধবার রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

প্রতিমন্ত্রী পলকের ওই দুই ভাই হলেন নাটোরের সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লার আলহাজ আব্দুর রহিমের ছেলে আলহাজ আবুল কালাম আজাদ ওরফে নজু (৫০) ও আলহাজ গোলাম কিবরিয়া (৬২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিংড়া বাজারের মেসার্স প্রিয়ন্ত ট্রেডার্সের প্রতিষ্ঠাতা ও চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলহাজ আবুল কালাম আজাদ ওরফে নজু বুধবার ভোরে অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরে দুপুর ১২টায় অপর সহোদর বড় ভাই আলহাজ গোলাম কিবরিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।পরে উপজেলা কোর্ট মাঠে পৃথক পৃথক জানাজা শেষে বালুয়া বাসুয়া কবরস্থানে তাদের দাফন করা হয়।

তাদের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, স্থানীয় আওয়ামী লীগ, বিএনপিসহ উপজেলার বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর