,

ই-কমার্সে দেশীয় অংশীদার ছাড়া ব্যবসা করতে পারবে না বিদেশিরা

news-image

প্রযুক্তি ডেস্ক : দেশীয় কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া দেশে ই-কমার্স খাতে কোনো বিদেশি কোম্পানি ব্যবসা করতে পারবে না।ই-কমার্স বা ডিজিটাল কমার্স নীতিমালায় এ শর্ত দেয়া হয়েছে।সোমবার মন্ত্রিসভায় বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফলে বিদেশি বিনিয়োগের কোম্পানিগুলোকে এখন দেশীয় অংশীদার যোগ করতে হবে।নীতিমালায় বলা হয়েছে, ‘ডিজিটাল কমার্স বা ই-কমার্স খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানি ও অনুরূপ বিদেশি কোম্পানি ৫১:৪৯ ইক্যুইটি ভিত্তিক মালিকানা ব্যবস্থায় প্রযোজ্য হবে।’এটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ।যার কারণ হিসেবে নীতিমালায় দেশীয় ডিজিটাল কমার্স বা ই-কমার্স শিল্প অধিকতর বিকশিত হওয়ার সুযোগ পাবে বলে উল্লেখ করা হয়েছে।আর এ খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান প্রতিপালন কথা বলা হয়েছে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহরডটকমকে বলেছেন, মোবাইল ফোন, কম্পিউটারসহ ডিজিটাল ডিভাইস ও তথ্যপ্রযুক্তি খাতের সবখানেই অগ্রাধিকার দেশের স্বার্থ। দেশীয় শিল্প, খাতকে বড় করতে প্রণোদনাসহ নানা পলিসি ও কৌশলগত কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। ডিজিটাল কমার্স খাতেও তার ব্যতিক্রম হয়নি।ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল টেকশহরডটকমকে জানান, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা ও বেড়ে ওঠার প্লাটফর্ম তৈরি করে দিতেই বিদেশী কোম্পানিগুলোতে যৌথ বিনিয়োগের শর্ত দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর