,

শ্রাবন্তী নন, বুবলীও নন; কিন্তু প্রেম ঠিকই করছেন শাকিব, সেটা কার সঙ্গে?

news-image

বিনোদন ডেস্ক: প্রেম করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, এ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে গুঞ্জন। কিন্তু কার সঙ্গে? কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শাকিব নাকি প্রেম করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তীর সঙ্গে। আর দেশের চলচ্চিত্র অঙ্গনে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, শাকিব প্রেম করছেন শবনম বুবলীর সঙ্গে। তাহলে সত্যি কোনটি? এবার এই প্রশ্নের উত্তর শাকিব খান নিজেই দিলেন।

শ্রাবন্তীর সঙ্গে প্রেম প্রসঙ্গে শাকিব বলেন, ‘কাজ করতে গেলে এক ধরনের প্রেম তো হয়েই থাকে। সেটার সঙ্গে বাস্তব জীবনের প্রেমের কোনো সম্পর্ক নেই। একটা মানুষের সঙ্গে যদি দীর্ঘদিন কাজ করা হয়, সেখানে তার সাথে সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। সেই হিসেবে শ্রাবন্তীর সঙ্গে আমরা সুন্দর একটা সম্পর্ক আছে। আর গুঞ্জন নিয়ে আসলে বলার কিছু নেই। যারা গুঞ্জন করে, তারা কারা আমি জানি না। শ্রাবন্তীর সঙ্গে প্রেম নয়, বন্ধুত্ব।’

তাহলে বুবলী? শাকিব বললেন, ‘আসলে বুবলীকে চলচ্চিত্রে আনার পেছনে আমি কাজ করেছি। কারণ, একটা সময় যখন আমি নতুন নায়িকা নিয়ে কাজ করছিলাম, তখন বুবলীর কথা বলে অনেকেই। শুধু শিক্ষিত ও ভদ্রই নয়, বুবলী নাচও জানে, সবকিছু মিলিয়ে আমি নিজে তাঁর বিষয়ে আগ্রহ দেখিয়েছি। তাঁর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি এবং তা দর্শক পছন্দ করছেন। দর্শক পছন্দ করার পর পরিচালকরাও তাঁর সঙ্গে আমাকে জুটি করে ছবি নির্মাণ করছেন। এখন একটা মানুষের সঙ্গে যদি এত দিন ধরে কাজ করতে থাকি, তাহলে কেন সুন্দর সম্পর্ক থাকবে না।’

শ্রাবন্তী নন, বুবলীও নন, কিন্তু প্রেম ঠিকই করছেন শাকিব। তাহলে সেটা কার সঙ্গে? শাকিব বলেন, ‘আমি যদি দর্শকের ভালোবাসা সারা জীবন পেতে চাই, তাহলে আমাকে এখন কাজের সাথেই প্রেম করতে হবে। আমি দেশ-বিদেশে একের পর এক ছবিতে কাজ করছি। এমনও হয়েছে যে সকালের ফ্লাইটে এসে শুটিং করে বিকেলে বাসায় গিয়েছি। আমি সবার ভালোবাসার মূল্য দিতে কাজের সাথে প্রেমটাকেই চূড়ান্ত করেছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর