,

হাতে নেই সিনেমার কাজ, শো করে দিন কাটছে

news-image

হঠাৎ হঠাৎ ঝলক দেখান তিনি। বেশকিছুদিন হলো কোন ঝলকের দেখা মিলছে না। না পাচ্ছে নতুন কোনো ছবি মুক্তি। সবশেষ মুক্তি পেয়েছিল ‘একটি সিনেমার গল্প’। বুঝতে আর বাকি রইল না কে তিনি। হ্যাঁ তিনি আরেফিন শুভ।

তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হতাশ করেছে দর্শকদের। নায়ক আলমগীরের পরিচালনায় সে ছবি ব্যবসায়িকভাবে যেমন ফ্লপ ছিল। তেমনি সমলোচকদেরও প্রশংসা কুড়াতে পারেনি।

গেল ছয়মাসে শুভর মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ‘ভালো থেকো’। কোনোটিই দর্শকের প্রত্যাশা ছুঁতে পারেনি। ভক্তদের আশা ছবি বাছাইয়ে তিনি আরো সচেতন হবেন।

সিনেমার শুটিং বলতে সর্বশেষ ব্যস্ত ছিলেন কলকাতার রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহারে’ ছবির শুটিং নিয়ে। সে ছবির শুটিং ও ডাবিং শেষ। ছবিটিতে শুভ একজন স্বনামধন্য শেফের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এই মূহুর্তে চলচ্চিত্রের কোনো কাজ হাতে নেই। সামনে সেপ্টেম্বরে অরিন্দম শীলের ‘বালিঘর’ সিনেমার শুটিংয়ের কথা রয়েছে। যদিও এ সিনেমা নানা ঝামেলায় শুরু থেকেই আটকে আছে। একের পর এক অভিনয়শিল্পীরা সরে যাচ্ছেন।

কয়েক বছর আগে ‘পিকনিক’ নির্মাণের ঘোষণা দেন ইফতেখার চৌধুরী। এবার সিনেমাটি নির্মাণ হবে-এমনটা শোনা যাচ্ছে। বরাবরের মতো নায়িকা থাকছেন ইয়ামিন হক ববি। তার বিপরীতে নাকি অভিনয় করবেন আরিফিন শুভ। কিন্তু সিনেমাটির কি আদৌ শুটিং শুরু হবে ? সে প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়।

শোনা গিয়েছিল, এ বছরই শিহাব শাহিন পরিচালিত ‘মন ফড়িং’য়ের শুটিং শুরু হবে। তারও হদিস পাওয়া যাচ্ছে না।

‘বেসিক আলি’র সিনেমাটিও নানা কারণে শুভ ছেড়ে দিয়েছেন। তাহলে শুভর ব্যস্ততা কী নিয়ে? আসছে দিনে কোন ছবির শুটিং করছেন? এমন উত্তর হয়তো শুভর কাছেও নেই।

তাইতো শুভ ব্যস্ত হয়ে পড়েছেন শো নিয়ে। লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা শেষ করেছেন। এখন আছেন আমেরিকায়। লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটি আয়োজিত বেশকিছু শো-তে অংশ নেবেন শুভ। ১১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সেখানেই থাকবেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর