,

গর্ভাবস্থায় খাবেন যে ফলগুলো

news-image

লাইফস্টাইল ডেস্ক : গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা মায়ের শরীরের পুষ্টির উপরই নির্ভর করে থাকে। এজন্য যারা গর্ভবতী তারা তো সুষম খাবার খাবেনই, সেই সাথে খাদ্যতালিকায় নিয়মিত রাখবেন ফল। বিশিষ্ট পুষ্টিবিদদের মতামত নিয়ে রিডার্স ডাইজেস্ট জানালো গর্ভবতী মায়েরা কী কী ফল খাবেন। চলুন জেনে নিই।
অ্যাভোকাডো
এই ফলের মধ্যে উচ্চ পরিমাণে ফলিক এসিড রয়েছে। গর্ভাবস্থায় ফলিক এসিডের জন্য এই ফল খেতে পারেন।
আম
এই গ্রীষ্মকালীন ফলটি শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে আছে স্বাস্থ্যকর অনেক উপাদান। রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। গর্ভাবস্থায় এই ফল বেশ পুষ্টিদায়ক।

আঙ্গুর
অনেকে ভাবেন গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া ঠিক নয়। এটা একদমই ঠিক নয়। আঙ্গুরে রয়েছে ভিটামিন এ। ফোলেট, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলোও পাওয়া যায় আঙ্গুরে। তাই এই ফল গর্ভাবস্থায় খেতে পারেন।
লেবু
লেবু হজম ভালো করে, বমিভাব ও সকালের ক্লান্তিভাব দূর করে। এ ছাড়া লেবু শরীরের বিষাক্ত পদার্থ দূর করতেও কাজে দেয়।
কলা
গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব প্রচলিত সমস্যা। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সময় কলা খেতে পারেন।
কমলা
কমলা সাইট্রাস ফল। এটি ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর। গর্ভাবস্থায় এই ফল খেলে ভিটামিন সি এর চাহিদা অনেকটাই পূরণ হবে।
আপেল
বলা হয়, প্রতিদিন একটি আপেল খেলে আর ডাক্তারের কাছে যেতে হয় না। চিকিৎসকের কাছে না যেতে হলেও এটি কিন্তু অনেক রোগ প্রতিরোধ করে। গর্ভাবস্থায় ফলটি খেতে পারেন। এটি গর্ভাবস্থায় খুব নিরাপদ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী