,

প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে নতুন জল্পনা তৈরি করলেন মধু চোপড়া

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে বিয়ের হাওয়া বইছে। এক এক করে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেতা অভিনেত্রীরা। এবার কি প্রিয়াঙ্কা চোপড়ার পালা? এমনই খবর ঘুরছে বলিউড আর হলিউড দুই জায়গায়।

সাম্প্রতিক সময়ে বলি তারকা প্রিয়াঙ্কাকে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে ২৫ বছরের নিকের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রিয়াঙ্কা। যদিও সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি প্রিয়ঙ্কা বা নিক এ দুজনের কেউই।

সম্পর্কের কথা উঠতেই জল্পনা চলছে, মার্কিন বয়ফ্রেন্ডকেই কি বিয়ে করবেন বলিউডের জংলি বিল্লি? এই জল্পনা আরও উশকে দিয়েছেন খোদ প্রিয়াঙ্কার মা।

প্রিয়াঙ্কার মা মধু চোপড়াকে একটি ভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক জিজ্ঞাসা করেন বিয়ের ব্যাপারে। মধু চোপড়া পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনি কি সিরিয়াস? সেটা আগে বলুন।’’ সাংবাদিক বলেন তিনি ‘সিরিয়াস’ হয়েই জিজ্ঞাসা করছেন। তখন উত্তরে মধু বলেন, ‘‘আপনি সিরিয়াস! তো আমরাও সিরিয়াস হয়ে যাব।’’

তিনি প্রিয়াঙ্কার বিয়ের কথা অস্বীকারও করেননি তাঁর মা। আর এতেই আরও রহস্য ঘনাচ্ছে, শীঘ্রই কি প্রিয়াঙ্কা ও নিক জোনাসের চার হাত এক হতে চলেছে! সেটা সময়ই বলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর