,

পারিবারিক সান্নিধ্যে থাকা কিশোর কিশোরীদের যৌনতার হার কমছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের একটি জরিপ বলছে, পারিবারিক সান্নিধ্যে থাকা কিশোর-কিশোরীদের মধ্যে যৌনতা এবং গর্ভধারণের হার কমছে।

১৬ থেকে ১৮ বছর বয়সী একহাজার কিশোর-কিশোরীর ওপর চালানো জরিপে দেখা যায়, তাদের মদ্যপানের পরিমাণও আগের চেয়ে অনেক কমেছে।

ব্রিটেনের গর্ভধারণ বিষয়ক পরামর্শ সংস্থা বলছে, ব্রিটেনে অপ্রাপ্তবয়স্কদের গর্ভধারণের সংখ্যা ২০০৭ সালের পর যে রাতারাতি কমেছে, এটি তার হয়তো কারণ হতে পারে।

জরিপে অংশ নেয়া দুই তৃতীয়াংশ কিশোর-কিশোরী বলেছেন, তাদের কখনোই যৌন অভিজ্ঞতা হয়নি। তাদের মধ্যে ২৪ শতাংশ বলেছে যে, তারা কখনোই মদ্যপান করেনি।

ব্রিটিশ প্রেগন্যান্সি অ্যাডভাইজারি সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রজন্ম অনেক বেশি বিবেচক, শিক্ষা ও ভবিষ্যৎ পেশাজীবনের প্রতি বেশি মনোযোগী এবং তারা গর্ভধারণ এড়াতে চায়।

জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ কিশোর-কিশোরী বলেছে, পরীক্ষায় ভালো ফলাফল করা অথবা পছন্দের পেশা বেছে নেয়ার বিষয়টি তাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকারের, অন্যদিকে ৬৮ শতাংশ বলেছে যে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে তাদের বেশি ভালো লাগে।

তরুণরা বলছে, বন্ধুদের চেয়েও পরিবারের সঙ্গে সময় কাটাতো তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তবে জরিপের অংশ হিসাবে তাদের প্রাত্যহিক কর্মতালিকায় দেখা গেছে যে, পড়াশোনার বাইরেই তারা প্রতিদিন অন্তত পাঁচ ঘণ্টা ইন্টারনেটে সময় কাটাচ্ছে।

চারভাগের একভাগ কিশোর-কিশোরীর বন্ধুদের সঙ্গে সরাসরি দেখাসাক্ষাৎ হয়। বাকিদের কথাবার্তা হয় অনলাইনে।

গবেষকরা বলছেন, বন্ধু বা সঙ্গীদের সঙ্গে যাদের নিয়মিত দেখাসাক্ষাৎ হয়, তাদের মধ্যে যৌনতার ব্যাপারটিও বেশি ঘটে।

যুক্তরাজ্যের সব জাতির মধ্যেই অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণের হার গত ২০ বছরের মধ্যে সবচেয়ে কমেছে। এখন সেই হার কমে ২০০৭ সালের পর ৫০ শতাংশে নেমে এসেছে।

এজন্য স্কুলে যৌনতা বিষয়ক শিক্ষা এবং জন্মনিয়ন্ত্রণ সেবায় ব্রিটিশ সরকারের নীতি বিশেষ অবদান রেখেছে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর