,

ভারতে ভবনধসে নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী গ্রেটার নয়দা এলাকায় দু’টি বহুতল ভবন ধসে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে শাহবেরি এলাকায় ভবনধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ইতোমধ্যে সেখানে উদ্ধারাভিযান শুরু করেছে ভারতের দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ)। উদ্ধারকাজে সহায়তা করছে একটি ডগ স্কোয়াড। ভবনের ভেতর এখনও আটকে আছেন বহু মানুষ। তাদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন এনডিআরএফ কমান্ডার পিকে শ্রিভাস্তাভা। তবে ভবনের ধ্বংসস্তুপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন তার সঠিক তথ্য এখনও জানা যায়নি।

এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, এদিন রাতে চারতলার একটি বহুতলের উপর ভেঙে পড়ে পাশের নির্মীয়মাণ ছ’তলা বিল্ডিং। চারতলা বিল্ডিংয়ে প্রায় ১৮টি পরিবারের বাস ছিল বলে জানা গিয়েছে। কমপক্ষে ৩০-৩৫ জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ, দুর্ঘটনার পর পুলিশ আসতে দেরি করে। অনেক পরে উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসককে পুরো বিষয়টি দায়িত্ব নিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী কে পি মৌর্য।

অতিরিক্ত জেলাশাসক গৌতম বুদ্ধ নাগর জানান, কেমন করে এই দুর্ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আগে বহুতলের ধ্বংসস্তূপের তল্লাশি প্রয়োজন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশকর্মীরা একসঙ্গে মিলে সেটাই করছেন। ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। ডগ স্কোয়াডও রয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন প্রোমোটার ও বাকি দু’জন তার সঙ্গী বলে জানা গিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে