,

ধোনির অবসর নিয়ে গুঞ্জন

news-image

স্পোর্টস ডেস্ক : লিডসে গতকাল মঙ্গলবার তৃতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বিরাট কোহলির অধীনে এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হারল ভারত। ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে এখন আলোচনা হচ্ছে বিস্তর। কিন্তু ম্যাচ পরবর্তী ফুটেজের সূত্র ধরে সেসব আলোচনাকে ছাপিয়ে গেছে অন্য বিষয়।

ওই ফুটেজে দেখা যায় ভারতীয় উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি প্যাভিলিয়নে ফেরার সময় আম্পায়ারের কাছ থেকে বল চেয়ে নিচ্ছেন। যার কারণে এখন অনেকেই মনে করছেন শীঘ্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিবেন ধোনি।

কারণ ২৬ ডিসেম্বর ২০১৪ তে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই বছর মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্ট ড্র করেন ধোনি। মাঠ ছাড়ার সময সংগ্রহ করে নিলেন স্টাম্পগুলি। তারপরই হঠাৎ ঘোষণা করলেন তিনি আর টেস্ট খেলবেন না।

এর আগে এ বিষয়ে কোনো ঘোষণাও দেয়া হয়নি, কোনও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। ক্রিকেট বিশ্ব কোনও ক্রিকেট কিংবদন্তির এত সাদামাটা বিদায় দেখেনি। কিন্তু তিনি সবাইকে অবাক করেই টেস্ট ক্রিকেট থেকে সরে যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর