,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের মামলা নিশ্চিত করল আদালত

news-image

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বিচার আদালত আমেরিকার বিরুদ্ধে ইরানের মামলা দায়েরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জবাবদিহি করতেই এ মামলা দায়ের করা হয়েছে বলে আদালত জানিয়েছে।

তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র দাবি করেছেন, ইরানের এ মামলার কোনো গুরুত্ব নেই। আমেরিকা আদালতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মামলা দায়েরের বিষয়টি ঘোষণা করার একদিন পর মঙ্গলবার আন্তর্জাতিক বিচার আদালত তা নিশ্চিত করলো।

গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানান, তার দেশ আন্তর্জাতিক বিচার আদালতে আমেরিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন ।

তিনি এ প্রসঙ্গে বলেছেন, বেআইনিভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য ইরান আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে জবাবদিহি করতে মামলা দায়ের করেছে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এ যাবতকালের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে। অথচ ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে সমঝোতা সই হয় তাতে আমেরিকাও সই করেছিল। শধু তাই নয়, পরবর্তীতে সে সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনুমোদন করেছে।-রেডিও তেহরান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর