,

রোনালদোর জার্সি বিক্রির রেকর্ড গড়ল জুভেন্টাস!

news-image

স্পোর্টস ডেস্ক : ‘সি আর সেভেন খ্যাত’ পর্তুগাল রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়লেও তার জনপ্রিয়তা মোটেও কমেনি, তা বোঝা গেছে জুভেন্টাসে তার পা রাখার প্রথম দিনই। তার জুভেন্টাসের হয়ে মাঠে নামতে এখনও অনেক সময় দেরি; কিন্তু, এর মধ্যে তার জার্সি বিক্রি করে রেকর্ড পরিমাণ আয় করেছে দলটি।

রিয়ালের হয়ে দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারের ইতি টেনে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে চার বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো।

ইতিমধ্যে সিআরসেভেনের জুভেন্টাস জার্সিটি সমর্থকদের মধ্যে তুমুল ঝড় তুলেছে। সাদা জার্সিতে কালো অক্ষরে লেখা ৭। ওপরে লেখা রোনালদো। প্রথমদিনেই এ জার্সি বিক্রি হয়েছে মোট ৫ লাখ ২০ হাজার টি।

ইতালিয়ান সংবাদ মাধ্যম জানিয়েছে, ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক অ্যাডিডাস নিজের স্টোর থেকে এক ঘণ্টার মধ্যে বিক্রি করেছে ২০ হাজার জার্সি। অনলাইনে বিক্রি হয়েছে প্রায় ৫ লাখ জার্সি। জার্সি বিক্রির প্রথম দিনেই জুভেন্টাস আয় করেছে ৫ কোটি ৪০ লাখ ইউরো। অর্থাৎ প্রায় ৪৯৩ কোটি টাকা!

অর্থাৎ চুক্তির ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফির প্রায় অর্ধেকটা উদ্ধার করে ফেলেছে ক্লাবটি।

রোনাল্ডোর দুই ধরনের জার্সি বিক্রি করছে ক্লাবটি। একটি ১০৪ ইউরো ও অন্যটি ৪৫ ইউরোয় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে জুভেন্টাস ক্লাব মোট ৮ লাখ ৫০ হাজার জার্সি বিক্রি করেছিল। রোনালদোর জার্সিটি খুব দ্রুত এ রেকর্ড ভেঙ্গে দিবে বলে জুভেন্টাস ক্লাব কর্মকর্তারা ধারণা করছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর