,

মালয়েশিয়ায় বিএনপি নেতার দায়ের করা মামলায় পং পং গ্রেফতার

news-image

মালয়েশিয়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় আসাদুজ্জামান আসাদ ওরফে পং পং নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ।

জানা গেছে, ওই ব্যক্তি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।

এ নিয়ে গত দুইদিন আগে মালয়েশিয়া বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান বাদী হয়ে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মালয়েশিয়া পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আসাদুজ্জামান আসাদ ওরফে পং পংকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মালয়েশিয়া প্রবাসী পং পং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে লাইভ করে আসছেন। এবং সম্প্রতি ফেসবুক লাইভে সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

সর্বশেষ খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ভাষায় লাইভে মন্তব্য করেন।

তার বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর