,

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত

news-image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম পচা (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৬ ঝিনাইদহের কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া নামক স্থানে র‌্যাবের চেকপোস্ট চলছিল। এ সময় ডাকাত সদস্যরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধ চলার পর ডাকাতরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আমিরুল ইসলাম পচাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও হাশুয়া উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর