,

বেসনের দই বড়া

news-image

লাইফস্টাইল ডেস্ক: সকালে অথবা দুপুরের খাবারের পর অথবা পড়ন্ত বিকেলে- যেসময়ই হোক না কেনো, বেসনের দই বড়া কিন্তু খেতে পারেন সবসময়। মজাদার এবং নতুনত্বের ছোঁয়ায় এই খাবারের আইটেমটি ডেজার্ট হিসেবে বেশ জনপ্রিয়। বিশিষ্ট রাঁধুনী ফাহা হোসাইনের রেসিপি থেকে চলুন জেনে নেই কীভাবে বানাবেন বেসনের দই বড়া।
বানাতে যা লাগবে

বেসন ১/২ কাপ, কাঁচামরিচ কুচি ১/২ চা চামচ, টক দই ১ কাপ, চিনি ১ চা চামচ, বিট লবণ ১/৩ চা চামচ, তেঁতুলের সস ১ টেবিল চামচ, কাঁচামরিচের সস ১ চা চামচ, চাট মসলা ১/২ চা চামচ, পুদিনা কুচি ১ চা চামচ, সানফ্লাওয়ার তেল ১ কাপ।

যেভাবে বানাবেন
প্রথমে বেসনের সাথে কাঁচামরিচের মিহি কুচি মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে খুব ঘন করে একটা পেস্ট, বানিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য। এবার প্যানে তেল গরম করে ২টা চা চামচের সাহায্যে অল্প অল্প, বেসনের বেটার নিয়ে গোলা পাকিয়ে তেলে ভাজুন মাঝারি আঁচে। বড়া ফুলে উপরে উঠে আসলে বাদামি হয়ে গেলে নামিয়ে নিন। এবার টক দই ভালো করে ফেটিয়ে নিন। টক দই-এর সাথে চিনি মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

পরিবেশনের বাটিতে বেসনের বড়াগুলো দিয়ে এর উপর টক দই এবং চিনির ফেটানো মিশ্রণ ঢেলে দিন। এবার তার উপর একে একে বিট লবণ, তেঁতুলের সস, কাঁচামরিচের সস, চাট মসলা এবং পুদিনা কুচি দিয়ে পরিবেশন করুন।
(লুক অ্যাট মি- এর সৌজন্যে)

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী