,

আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ (বুধবার, ১৮ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ, চলবে ২৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জুলাই বৃহস্পতিবার গণভবনের লেকে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছুল আলম মণ্ডল জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৮ জুলাই বুধবার সকাল আটটায় মৎস্য ভবন থেকে র‌্যালি বের হবে। বুধবার সকাল ১১টায় মৎস্য ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

সচিব জানান, ২০ জুলাই ময়মনসিংহের মৎস্য গবেষণা কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এবং এই কেন্দ্রের পাঁচটি উপকেন্দ্রে তিন দিনব্যাপী মৎস্য প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হবে। এদিন দেশব্যাপী মৎস্য খাতের উন্নয়নবিষয়ক তথ্য ও ভিডিও চিত্রের প্রদর্শন করা হবে।

২১ জুলাই বঙ্গভবনের লেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং ২২ জুলাই জাতীয় সংসদ ভবনের লেকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পোনা মাছ অবমুক্ত করবেন।

২৩ জুলাই ‘বাংলাদেশ ফিসারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার: পটেনশিয়ালস অ্যান্ড চ্যালেঞ্জেস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্টস/ ব্লু ইকনোমি’ শীর্ষক সেমিনার ছাড়াও ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণসহ সেমিনার অনুষ্ঠিত হবে।

২৪ জুলাই সমাপনী দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০১৮’ প্রদান করবেন মৎস্য মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর