,

‘সুমি যখন শুনল আমি যাচ্ছি না, লাফ দিয়ে উঠে আমার ব্যাগ গুছিয়ে দিল’

news-image

শংকা ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যাওয়া না যাওয়া নিয়ে, কিন্তু শেষমেষ সব শংকা কাটিয়ে আজ রাতেই উড়াল দিয়েছেন ওয়ানডে সিরিজ খেলতে।

স্ত্রীর অসুস্থতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে তার যাওয়া নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত স্ত্রী একটু সুস্থ হওয়ায় যেতে পারছেন মাশরাফি বিন মুর্তজা।

ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বিভিন্ন কথা। আর তিনি জানান তার স্ত্রী সুমিই আসলে এই সফরে যাওয়ার ব্যাপারে তাকে বেশি তাড়া দিয়েছেন।

এ ব্যাপারে মাশরাফিকে প্রশ্ন করা হয় এমন… আপনার জীবনে কঠিন সময় কম আসেনি। স্ত্রী একবার প্রায় ক্লিনিক্যালি ডেড ছিলেন, ২০১৫ বিশ্বকাপের সময় হাসপাতালে ছিল ছেলে, গত বছর ইংল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন স্ত্রীর অসুস্থতায়। এবার গুরুতর অসুস্থ স্ত্রীকে রেখে যাচ্ছেন, কতটা কঠিন ছিল সিদ্ধান্ত নেওয়া?

মাশরাফি জানান… সুমিই (মাশরাফির স্ত্রী) আমাকে তাড়া দিয়েছে। আমাদের ওয়ানডে গ্রুপ তো গত শুক্রবার রাতে গেল। সুমি যখন শুনল যে আমি যাচ্ছি না, প্রায় লাফ দিয়ে বিছানা থেকে উঠল। ব্যাগ গুছানো শুরু করল। আমাকে যেতেই হবে, তার নাকি কিছু হবে না।

রোববার ওর একটা চেকআপ ছিল। আমি সেটার জন্যই অপেক্ষা করছিলাম। ও বলছিল যে নিজেই ম্যানেজ করে নেবে, তবু যেন আমি শুক্রবারই যাই। আমি অনেক কষ্টে বুঝিয়েছি। কিন্তু কালকে ডাক্তার যখন বলল যে সামান্য ভালোর দিকে, তখন আর ওকে থামাতে পারিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর