,

এফডিসিতে শুটিং চলাকালে দুই গ্রুপে সংঘর্ষ

news-image

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি ও চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিয়াউল হক মুনির নামের একজন আহত হয়েছেন। তাকে প্রথমে ইনসাফ মেডিক্যালে নেওয়া হয় পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার সময় এফডিসির কড়ইতলায় শাপলা মিডিয়া প্রযোজিত ‘বয়ফ্রেন্ড’ সিনেমার শুটিং স্পটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়াউল হক মুনির ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছিলেন। এসময় সহকারী পরিচালক সমিতির সাধারণ সম্পাদক সর্দার মামুন ও এ সংগঠনের সহ-সভাপতি কাজী মুনির দলবল নিয়ে তার ওপর হামলা চালালে জিয়াউল হক মুনির আহত হন।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এছাড়াও বিষয়টির সুরাহার জন্য বুধবার দুই সংগঠনকে পরিচালক সমিতির কার্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান।

জানা গেছে, সহকারী পরিচালক সমিতির সদস্য না হয়েও সিনেমায় সহকারী পরিচালকের কাজ করার কারণে তার ওপর হামলার ঘটনা ঘটে। এসময় সিনেমাটির দুই পরিচালক উত্তম আকাশ ও নেহাল দত্ত ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ছবির পরিচালক উত্তম আকশ ও নেহাল দত্তও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়। আহত জিয়াউল হক মুনির বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর