,

মৃত্যুর ৩২ বছর নদীর ভাঙনে কবর থেকে বেরিয়ে এলো অক্ষত লাশ!

news-image

বরগুনার পাথরঘাটা উপজেলায় মৃত্যুর ৩২ বছর পরে বিষখালী নদীর ভাঙনে কবর থেকে বেরিয়ে আসে এক ব্যাক্তির লাশ। লাশটি দেখার জন্য বহু লোকের সমাগম হয়। এ ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার উপজেলার কাকচিড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের বিষখালী নদীর তীরে এ ঘটনা ঘটে। বেরিয়ে আসা মোতাস্বের আলীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

মৃত মোতাস্বের আলীর মেয়ের ঘরে এক নাতি আছেন এবং তিনি সৌদিপ্রবাসী। তিনি জীবনের প্রথম দিকে সাধারণ জীবনযাপন করতেন এবং ছারছীনা দরবার শরিফের অনুসারী ছিলেন। পরে বামনা উপজেলার চলাভাংগা দরবার শরিফের পীর মৃত মাওলানা আবদুর রশিদের নৌকার মাঝি হিসেবে দায়িত্বপালন করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের প্রথম দিকে কাকচিড়া কালীবাড়ী গ্রামের খলিফা বাড়ির মোতাস্বের আলীর মৃত্যু হয়েছে। তার এক ছেলে ও এক মেয়ে ছিল। মোতাস্বের আলী জীবিত থাকা অবস্থায়ই তার ছেলে মারা যায়। পরবর্তীতে তার মৃত্যুর পর স্ত্রী ও মেয়ে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জানান, সোমবার স্থানীয় কিছু লোক নদীর তীরে ভাঙা কবরস্থানে সাদা কাপড় দেখতে পেলে স্থানীয় লোকজনের সহায়তায় কবর থেকে মোতাস্বের আলীর লাশটি উদ্ধার করে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় মোকসেদ আলী মোল্লা বাড়ি জামে মসজিদের পাশে নতুন কবরে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর