,

ওনাদের এত ভয় কিসের: নজরুল ইসলাম খান

news-image

বরিশাল প্রতিনিধি : বিএনপি স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এত ভয় কেন। বিএনপি ক্ষমতায় এলে রক্তের গঙ্গা বয়ে যাবে, লাশের পাহাড় হবে বলে ওবায়দুল কাদের বক্তব্য দিচ্ছেন। তিনি প্রশ্ন রাখেন ওনাদের এত ভয় কিসের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আপনারা নিশ্চিত থাকতে পারেন- ভয়ের কোন কারণ নেই। আপনাদের সাথে নিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোট দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

মঙ্গলবার সকালে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সমর্থনে লেবার পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বরিশাল হলো বিএনপি’র ঘাঁটি। এখানে কোন ধরনের ডিজিটাল কারচুপির চেষ্টা করবেন না।

মতবিনিময় সভায় প্রধান বক্তা লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আগামী ৩০ জুলাইয়ের সিটি নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা আহ্বান জানান।

সভায় জাগপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, তাঁতী দলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাগপা বরিশাল মহানগর সভাপতি মাহবুব আলম মজুমদার, খেলাফত মজলিস বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক একেএম মাহবুব আলম ও বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নজরুল ইসলাম খান ২০ দলীয় জোট প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সমর্থনে নগরীর সদর রোডে গণসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর