,

‘ফ্রান্স ফুটবল খেলেনি’

news-image

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ফ্রান্স। তবে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেজন লভরেন মনে করেন, বিশ্বকাপে ফ্রান্সের চেয়ে অনেক ভাল ফুটবল খেলেছে ক্রোয়েশিয়া। তিনি জানান, ফ্রান্স পরিকল্পনা করে ফুটবল খেলেছে, কিন্তু ক্রোয়েশিয়াই অপেক্ষাকৃত ভাল দল। সেই সঙ্গে ফ্রান্সের পরিকল্পনা মাফিক ফুটবলকে একহাত নিয়েছেন তিনি।

ফাইনালের পরে লভরেন জানিয়েছেন, “ফাইনালে আমরা ওদের (ফ্রান্সের) চেয়ে অনেক অনেক বেশি ভাল ফুটবল খেলেছি। তাই ম্যাচটা হেরে সত্যিই খুব হতাশ লাগছে।” তিনি আরও বলেন, “ফ্রান্স হয়তো ফেভারিট ছিল এই বিশ্বকাপে আর তারা জিতেছে। কিন্তু আমরা অনেক সুন্দর ফুটবল খেলেছি। ফ্রান্স আসলে অনেক পরিকল্পনা করে খেলেছে। ওরা ফুটবল খেলেনি। গোলের সুযোগের অপেক্ষায় ছিল আর সুযোগ পেয়ে গোল করেছে! এটাই ফ্রান্সের পরিকল্পনা ছিল। আর আমি এই পরিকল্পনাকে শ্রদ্ধাও করি। তবে আমরা দ্বিতীয় হলেও অনেক ভাল খেলেছি।”

পাশাপাশি লভরেন জানিয়েছেন, “ফাইনাল হারা নিয়ে এখন আর কথা বলার মত অবস্থায় নেই। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে হয়তো অনেকটা ঠিক হয়ে যাবে। তবে এখন আমি খুবই হতাশ। কিন্তু সবার পরে একটা কথা বলতে চাই, এই ক্রোয়েশিয়া দলের সদস্য হতে পেরে আমি খুবই গর্বিত।”

উল্লেখ্য, প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে হেরে যাওয়ায় আর ইতিহাস গড়া হয়নি টিম ক্রোয়েশিয়ার। স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করেছে ক্রোয়েট ফুটবলাদের।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির