,

বিবাদ ভুলে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : দিপীকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফ দুজনই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু এই দুই জনপ্রিয় অভিনেত্রীকে কখনো একসঙ্গে ছবিতে দেখা যায়নি। বরং তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ— এমনটাই জানে বি-টাউন। হয় তো অভিনেতা রণবীর কাপুরের কারণেই তাঁদের এই বিবাদ। রণবীর ও দিপীকা একসময় চুটিয়ে প্রেম করেছেন বলে গুঞ্জন ছিল। কিন্তু তাঁদের প্রেম বেশিদিন টেকেনি। এর কারণ ছিল ক্যাটরিনা কাইফ। দিপীকার সঙ্গে ব্রেকাপের পরই ক্যাটরিনার সঙ্গে প্রেম শুরু করেন রণবীর। আর এতেই নাকি দিপীকা বেশ ক্ষিপ্ত হন ক্যাটরিনার প্রতি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বছর শাহরুখ খানের আয়োজনে এক অনুষ্ঠানে দিপীকা ও ক্যাটরিনার বিবাদ মিটে যায়। সেজন্যই বোধহয় গতকাল ক্যাটরিনা কাইফের জন্মদিনে শুভেচ্ছা জানান দীপিকা। ৩৫তম জন্মদিন ছিল ক্যাটরিনার। তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের জন্মদিন উপলক্ষে একটি ছবি শেয়ার করেন। তিনি সেখানে বলেন, ‘আজ আমার ২১তম জন্মদিন… ওকে ফাইন… ফিউ মোর ইয়ার্স… ক্রেডিট বাই মম।’

ক্যাটরিনার এই ছবিটিতে বলিউডের অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো দিপীকা পাডুকোন তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন। তোমার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি সবসময়।’

এ ছাড়া ক্যাটরিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, সোনম কাপুর,আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ ও আনুশকা শর্মাসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর