,

সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে পবিত্র মক্কা আল-মুকাররমায় মোহাম্মদ আমীর হোসেন (৫৩) নামে এক হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি বেসরকারি হজ ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত রোববার ভোর সোয়ার ৪টায় সৌদিতে আসেন।

মোহাম্মদ আমীর হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায়।

বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১৪০৪ হজযাত্রী। তাদের বহন করেছে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি ফ্লাইট।

আগত হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার সাতশ ৭৮ জন।

সবশেষ হিসাব অনুয়ায়ী ব্যবস্থাপনা দলের সদস্যসহ ইস্যুকৃত ভিসার সংখ্যা ৪৯ হাজার ৭৫৭। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৭ শত ৯৮ জন হজে অংশগ্রহণ করবেন। চলতি হজ মৌসুমে হজ যাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন নাম্বার চালু করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর