,

বিনা কর্তনে ছাড় পেল ‘ভাইজান’

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান-শ্রাবন্তী-পায়েল সরকার অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি এবারের ঈদুল ফিতরে কলকাতায় মুক্তি পেয়েছে। কিন্তু আইনের মারপ্যাঁচে বাংলাদেশে তা প্রদর্শন করা সম্ভব হয়নি। তবে শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি এবার বাংলাদেশের সেন্সর বোর্ড এদেশেও মুক্তির অনুমতি দিয়েছে। ফলে সব বাধা পেরিয়ে সোমবার ছবিটি চলচ্চিত্র সেন্সর প্রদর্শিত হয়। এরপর সেন্সর সদস্যরা ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার ‘ভাইজান এলো রে’ ছবিটি সেন্সরবোর্ডে মুক্তির অনুমতি নিতে জমা দেয়া হয়। সোমবার দুপুরে প্রদর্শনের পর কর্তন ছাড়াই ছাড়পত্র পায় ‘ভাইজান এলো রে’।

‘ভাইজান এলো রে’ ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালকও ছিলেন তিনি। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে।

‘ভাইজান এলো রে’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর