,

সুস্মিতার সমস্ত গ্ল্যামার নোরা ফতেহির দখলে!

news-image

বিনোদন ডেস্ক : ‘সিরফ তুম’-এর ‘দিলবর’-এ এবার বাঙালি কন্যার গ্ল্যামার যেন অনেকটাই ম্লান করে দিলেন নোরা ফতেহি। সুস্মিতা সেন এবং সঞ্জয় কাপুর অভিনীত ‘সিরফ তুম’-এর ‘দিলবর’ গানকে সম্প্রতি নতুনভাবে নিয়ে আসা হয় ‘সত্যমেব জয়তে’-তে।

সেখানেই ওই গানে কোমর দোলাতে দেখা যায় বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী নোরা ফতেহিকে। নোরার সঙ্গে ওই গানে পারফর্ম করেন জন আব্রাহাম। গ্লিটারিং লেহেঙ্গায় নোরা যখন নতুন করে ‘দিলবর’-এ পা মেলেন, তখন যেন গ্ল্যামার উপচে পড়তে শুরু করে।

তবে নোরা ফতেহির বেলি ডান্স দিয়ে ‘দিলবর’-কে নতুনভাবে প্রকাশ করায় চলচ্চিত্র সমালোচকদের অনেকেই সন্তুষ্ট নন। তাঁদের কথায়, পুরনো গানকে নতুন করে সাজিয়ে গুছিয়ে সিনেমায় উপস্থাপন করা এবার বন্ধ করতে হবে বলেও দাবি করেছেন কেউ কেউ।

এদিকে সম্প্রতি প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন নোরা ফতেহি প্রাক্তন বন্ধু অঙ্গদ বেদি। শোনা যায়, বেশ কয়েক বছর নোরার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়ে যায় অঙ্গদের। এরপর খুব কম দিনের সম্পর্কের পরই নেহা ধুপিয়াকে বিয়ে করেন অঙ্গদ বেদি। যদিও, অঙ্গদের বিয়ের পর বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি নোরা ফতেহিকে।

অন্যদিকে, নোরা ফতেহির সঙ্গে বিচ্ছেদের পর থেকে নেহা ধুপিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর পরই অন্তস্বত্ত্বা হয়ে পড়েন প্রাক্তন মিস ইন্ডিয়া। আর তার জেরেই তড়িঘড়ি নেহার সঙ্গে অঙ্গদ সাতপাক ঘুরে নেন বলে জানা যায়। যদিও, নেহার অন্তস্বত্ত্বা হওয়ার বিষয়টি পুরোপুরি গুজব। এই খবরের কোনও ভিত্তি নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অঙ্গদ বেদি। জিনিউজ

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির