,

গোল্ডেন বল বড়জোর সান্ত্বনা পুরস্কার : মদ্রিচ

news-image

স্পোর্টস ডেস্ক : এমবাপে, গ্রিজমানরা যখন স্বপ্নপূরণের আনন্দে লুজনিকির একপ্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন, ঠিক তখনই স্বপ্ন ভাঙার যন্ত্রনা নিয়ে একা দাঁড়িয়েছিলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে বিশ্বকাপের সেমিফাইনাল সবকটি ম্যাচ জিতে লুজনিকির বিশ্বকাপ ফাইনালে পা রেখেছিল ক্রোয়েশিয়া। বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই প্রশংসিত হয়েছে ক্রোয়েশিয়া অধিনায়ক মদ্রিচের খেলা। দলনায়কের উপর আস্থা রেখেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন ক্রোয়েটরা। খুব কাছে এসেও বিশ্বকাপ স্পর্শ করতে পারলেন না ক্রোয়েট অধিনায়ক। বিশ্বকাপ না জিততেল গোল্ডেন বল জেতেন মদ্রিচ। তবে বিশ্বকাপ ট্রফির সামনে এই পুরস্কারকে নিতান্ত সান্ত্বনা পুরস্কার বলেন মদ্রিচ।

ক্রোয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে এই খেতাব জিতেছিলেন মেসি। এবার জিতলেন ক্রোয়েশিয়ান লুকা মদ্রিচ, নাম-পদবির আদ্যাক্ষর ও জার্সি নম্বর ধরলে তাকেও এলএম টেন নামে অভিহিত করা যায়।

গোল্ডেন বল জেতার পর ক্রোয়েট অধিনায়ক বলেন, এই পুরস্কার অবশ্যই গর্বের। তবে এটা বিশ্বকাপ নয়। আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। কিন্তু কখনো কখনো ভালো খেলা দলও জেতে না।

এরপর বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ থেকে মদ্রিচ যোগ করেন, আমি ক্রোয়েশিয়ার জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। সেটা হয়নি, এটাই সত্যি। গোন্ডেন বল আমাদের জন্য সান্ত্বনা পুরস্কার।

মদ্রিচের আগেও বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপ হাতছাড়া করে গোল্ডেন বলেই সান্ত্বনা পেয়েছেন। তালিকায় অবশ্যই থাকবেন অলিভার কান, জিনেদিন জিদান, দিয়েগো ফোরলান এবং লিওনেল মেসি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর