,

চারটি বগি লাইনচ্যুত: রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর আড়ানীতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আড়ানী স্টেশন সংলগ্ন চকরপাড়া নামক রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তিতুমীর এক্সপ্রেসের চালক শাহ আলম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রেনের সংকেত আগে থেকে পায়নি। কিন্তু হঠাৎ করে লাল পতাকার সিগনাল দেয়া হলে স্টেশন পার হয়ে ট্রেন নিয়ন্ত্রণ করি। তবে অল্পের জন্য উভয়ে রক্ষা পেয়েছি।

ট্রেনটিরর পরিচালক আব্দুর রউফ বলেন, রাজশাহী থেকে ঈশ্বরদীগামী ট্রেনের বিষয়ে জানানো হয়েছিল। ঈশ্বরদীগামী ট্রেনটি চারশ’ গজ দূরে থেমেও গিয়েছিল। কিন্তু হঠাৎ করে স্ট্রেশন মাস্টার লাল পতাকা তুলে ধরলে ট্রেন থামানোর চেষ্টা করি। আর এতেই এ দুর্ঘটনা ঘটে। এছাড়া লাইন মেরামতের কাজ শরু করা হয়েছে। রাতের মধ্যে আশা করছি ট্রেন চলাচল শুরু হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন আড়ানীর দিকে আসছিল। বিপরীত দিকে চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস যাচ্ছিল। এ সময় স্টেশন মাস্টার লাল পতাকা দিয়ে সংকেত দেয়ায় তিতুমীর এক্সপ্রেসের চালক সুকৌশলে কিছু দূরে ট্রেন থামিয়ে দিলে এর চারটি বগি লাইনচ্যুত হয়। হুড়াহুড়ি করে নামতে গিয়ে ট্রেনের ভেতরে থাকা ১০ জন যাত্রী আহত হন।

এদিকে আড়ানী স্ট্রেশন মাস্টার এসএম আবদুর রউফ জানান, আগে থেকে সিগনাল দেয়া হয়েছিল। কিন্তু ট্রেন স্ট্রেশনে নিয়ন্ত্রণ করতে না পেরে চকরপাড়া রেলক্রসিংয়ের কাছে গিয়ে নিয়ন্ত্রণ করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর