,

‘আমার যে কতবার বিয়ে হয়েছে!’

news-image

বিনোদন ডেস্ক:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। নাটক, টেলিফিল্মে অভিনয় করে তরুণ অভিনেত্রীদের মধ্যে তিনি বেশ আলোচিত হয়েছেন। এছাড়া মিউজিক ভিডিওতে মডেল হয়েও পেয়েছেন সাফল্য। এবার তিনি আসতে চলেছেন বড় পর্দায়। আগামী ২০ জুলাই টয়া অভিনীত প্রথম ছবি ‘বেঙ্গল বিউটি’ মুক্তি পাচ্ছে।

রোববার (১৫ জুলাই) ‘বেঙ্গল বিউটি’ মুক্তি উপলক্ষে একটি গেট টুগেদারের আয়োজন করেন টয়া। বিনোদন সাংবাদিকদের ডেকে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সেখানেই ছবির পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন টয়া।

বিয়ে করবেন কবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টয়া বলেন, বিয়ে তো করবোই। জীবনে প্রত্যেকেই বিয়ে করে। আমিও করবো। তবে এখনই না। আরো পরে।

এরপরই একটু মজার ছলে নাটক-টেলিফিল্মে বিয়ের প্রসঙ্গ ইঙ্গিত করে টয়া বলেন, আমার যে কতবার বিয়ে হয়েছে। এখনো বিয়ের কথা জিজ্ঞেস করেন!

‘বেঙ্গল বিউটি’ ছবিতে কাজের অভিজ্ঞতা বিনিময় করে টয়া বলেন, আমরা ছবিটিতে সত্তরের দশকের আবহ তুলে ধরার জন্য অনেক কষ্ট করেছি। দেশের বিভিন্ন জায়গায় গিয়ে ছবিটির দৃশ্যায়ন করতে হয়েছে। সেই সময়কার কথা মাথায় রেখে কস্টিউমও সংগ্রহ করতে হয়েছে। সব মিলে একটা অন্যরকম অভিজ্ঞতা ছিলো এই কাজ। তাছাড়া ক্যারিয়ারের প্রথম সিনেমা। তাই নিজের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজটা করেছি।

‘বেঙ্গল বিউটি’ ছবিটি পরিচালনা করেছেন রাশান নূর। টয়ার সঙ্গে ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ২০ জুলাই ‘বেঙ্গল বিউটি’ মুক্তি পাচ্ছে চারটি সিনেমা হলে। এগুলো হলো, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স, বলাকা ও শ্যামলী। মুক্তির আগের দিন রাতে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হবে। বাংলাদেশে মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশে ছবিটির প্রদর্শনী হবে বলেও জানান টয়া।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর