,

হেনস্তা: ছাদ থেকে লাফিয়ে বিমানবালার আত্মহত্যা

news-image

ছাদ থেকে ঝাঁপ দিয়ে জার্মান বিমান সংস্থার এক বিমানবালা আত্মহত্যা করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতের দক্ষিণ দিল্লির হজ খাস এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম অ্যানিসিয়া বাত্রা। তিনি দিল্লিতে স্বামী ময়ঙ্কের সঙ্গে বসবাস করতেন।তার পরিবার বলছে, যৌতুকের দাবিতে অ্যানিসিয়াকে নানাভাবে হেনস্থা করতেন তার স্বামী ময়ঙ্ক। তবে তারা এটাকে আত্মহত্যা মানতে নারাজ। তারা এটাকে হত্যা বলে দাবি করেছেন।

দিল্লির ডিসিপি (সাউথ) রোমিল বানিয়া জানিয়েছেন, ঘটনার সময় ময়ঙ্ক বাড়িতেই ছিলেন। মৃত্যুর ঠিক আগে ময়ঙ্ককে একটি মেসেজ করেন অ্যানিসিয়া।

তাতে লিখেছিলেন, এ বার যেকোনো রকমের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তিনি। সেই টেক্সট করার পরই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

ছাদ থেকে অ্যানিসিয়ার দেহ নীচে পড়ে থাকতে দেখে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ময়ঙ্ক। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে পুলিশ তদন্তে নেমেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর