,

ভুলেও এসব জায়গায় ছবি তুলতে যাবেন না

news-image

কোথাও বেড়াতে গেলে প্রথমেই যেটা মনে আসে, তা হলো ছবি তুলে রাখা। কিন্তু এমন অনেক জায়গা রয়েছে, যেখানে বেড়াতে যাওয়া যায়, কিন্তু ছবি তোলা একেবারেই মানা। তুললে জরিমানাও হতে পারে।

মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডের মূর্তি : ইতালির ফ্লোরেন্সে রয়েছে এই মূর্তিটি। অসামান্য এই সৃষ্টির দিক থেকে চোখ ফেরানো যায় না, কিন্তু ছবি তুলতে গেলেই রক্ষী এসে একেবারে চেপে ধরবে আপনাকে।

চীনের জিয়াংসু ন্যাশনাল সিকিউরিটি মিউজিয়াম: চীনের নাগরিক ছাড়া এখানে এমনিতেই প্রবেশ করা যায় না। যদিও কোনোভাবে অনুমতি জোগাড় করে প্রবেশ করা সম্ভব হলেও ছবি তোলা একেবারেই নিষেধ। ১৯২৭ সাল থেকে যাবতীয় ‘স্পাইং ইক্যুইপমেন্টস’ ও নজরদারির যন্ত্রপাতি রাখা রয়েছে সেখানে।

লন্ডনের জুয়েল হাউস : চোখ ধাঁধানো সৌন্দর্য, কিন্তু ছবি তুলতে পারবেন না একেবারেই। মণিমানিক্য দিয়ে মোড়া এই মুকুটটি লন্ডন টাওয়ারের মিউজিয়ামে ‘বম্বপ্রুফ গ্লাস’ দিয়ে ঘিরে রাখা রয়েছে।

উত্তর কোরিয়া কুমসুসান প্যালেস অব সানে ছবি তোলা নিষেধ তো বটেই। এমনকি বেড়াতে গিয়ে গাইডের অনুমতি ছাড়া অন্য কোথাও ছবি তুলতে পারবেন না। নাগরিকদের হেঁটে যাওয়ার মতো সাধারণ ছবি তোলাও মারাত্মক অপরাধ এ দেশে।

রোমের সিস্টিন চ্যাপেল : শুধু ধর্মীয় কোনো কারণে এখানে ছবি তোলা মানা তা নয়। জাপানের একটি নেটওয়ার্ক সংস্থা ২০ বছর ধরে সংরক্ষণের কাজ করছে এখানে। ছবি ও ভিডিও ধারণের কপিরাইট শুধু তাদের।

অস্ট্রেলিয়ার উলুরু কাটা-জুটা ন্যাশনাল পার্ক : কোনোরকম বাণিজ্যিক কারণে আয়ার্স রকের ছবি তোলা একেবারেই যাবে না। অনুমতি নিয়ে ছবি তুললেও তা দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায়।

মিসরের ভ্যালি অব দ্য কিংস : সমাধিক্ষেত্রটি ঘুরে দেখুন। কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ক্যামেরা হাতে কিংবা ছবি তুলতে আপনাকে কেউ দেখে ফেলে, তৎক্ষণাৎ ক্যামেরা কেড়ে নেওয়া হবে। দিতে হবে ১১৫ ডলার জরিমানা।

জাপানের শিঞ্জুকোর গোল্ডেন গাই : টোকিওতে রাতের বেলা ঘোরার অন্যতম সেরা জায়গা। ছোট ছোট গলি, আর তার মাঝেই প্রায় দুইশ ৯০টি পানশালা। একটা পানশালা রয়েছে যাতে ছয়জনের বেশি বসাও যায় না এক সঙ্গে। তবে ছবি তোলা নিষেধ।

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবে : উৎসাহীরা এখানে এসে ছবি তুললে শান্তি বিঘ্নিত হবে, এমনটাই মনে করেন গির্জা কর্তৃপক্ষ। তাই ছবি তোলা মানা। তবে গির্জার নিজের ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করা যাবে।

সুইজারল্যান্ডের সেন্ট গলের লাইব্রেরি : বিশ্বের অন্যতম প্রাচীন পাঠাগারে এক হাজার খ্রিষ্টাব্দের বইয়ের পাণ্ডুলিপিও রয়েছে। ছবি তোলা তো একেবারেই মানা লাইব্রেরির ভেতরে, শক্ত জুতা পরেও প্রবেশ নিষেধ।

আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট : ঘুরে দেখতে পারেন পর্যটকরা। তবে ছবি তোলা নিষেধ। মোবাইলেও নয়। কারণ এখানকার বাসিন্দারা অনুমতি দেন না। আইনে কোনো বাধা নেই। তবে ছবি তুললে শাস্তি দেবেন স্থানীয়রাই!

এ জাতীয় আরও খবর

১৪ বছরেও শেষ হয়নি ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

এআই দিয়ে ভুয়া সংবাদ, ২৯ ক্লড অ্যাকাউন্ট বন্ধ

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাক্ষ্যের আগে হুমকি, প্রলোভনের অভিযোগ

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী