,

আমাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছে শুভ

news-image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১৬ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিতু বেগম (২৮) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার তরুণী ও অভিযুক্ত রিতুকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় তরুণীকে উদ্ধার ও নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিতু বেগম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের মৃত সাইদুর রহমানের মেয়ে।

উদ্ধার তরুণীর ভাষ্য, আমি জামালপুরের ইসলামপুর উপজেলার পশ্চিম পলবান্ধা গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে। অভাবের সংসারে সচ্ছলতা আনতে কয়েক বছর আগে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার হক বিস্কুট ফ্যাক্টরিতে কাজ নিই। গত শুক্রবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঢাকার ইয়ারপোর্ট রেলস্টেশনে অপেক্ষা করছিলাম। এ সময় শুভ (২৮) নামের এক যুবকের সঙ্গে আমার পরিচয় হয়। আমি অল্প বেতনে চাকরি করছি শুনে শুভ রাজবাড়ীতে তার এক আত্মীয়ের কাছে বেশি বেতনে চাকরি দেবে বলে নিয়ে আসে।

শনিবার আমাকে দৌলতদিয়া পতিতাপল্লীর রিতুর ঘরে রেখে চলে যায় শুভ। রোববার দুপুরে শুভ ফিরে এসে রিতুর সঙ্গে গোপনে কথাবার্তা বলে। এ সময় তাদের কথাবার্তা শুনে আমি তাদের অসৎ উদ্দেশ্য বুঝে ফেলি। অনেক টাকার বিনিময়ে আমাকে পতিতাপল্লীতে বিক্রি করে দিয়েছে শুভ। বিষয়টি টের পেয়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যাই আমি। রোববার বিকেলে ওই এলাকায় দায়িত্বরত টহল পুলিশকে বিষয়টি জানাই। পরে পুলিশ রিতুর বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মানব পাচার আইনে একটি মামলা করেছে। উদ্ধার তরুণী ও অভিযুক্ত রিতুকে সোমবার আদালতে পাঠানো হয়েছে। পলাতক শুভকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর