,

বর্ষায় রোমান্টিক হয়ে যান শ্রীদেবী কন্যা

news-image

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের বড় পর্দায় অভিষেক হতে আর মাত্র কয়েক দিন বাকি। শাহিদ কাপুরের ছোট ভাই ঈষাণ কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘ধড়ক’ ছবির মাধ্যমে অভিষেক হচ্ছে এই জুটির। এই খবর তো অনেকেই জেনেছেন। আগামী ২০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধড়ক’।

সিনেমার প্রচারণায় পুরো ভারত ঘুরে বেড়াচ্ছেন এই নবাগত জুটি। সম্প্রতি গিয়েছিলেন কলকাতায়, সেখানেই এক আড্ডায় জাহ্নবী কাপুর জানালেন, বৃষ্টি তার ভীষণ ভালো লাগে।

জাহ্নবী বলেন, ‘মায়ের অনেক গান আছে বর্ষার দৃশ্যে শুট করা। তার মধ্যে ‘মিস্টার ইন্ডিয়া’র ওই ‘কাটে নেহি কাটতে’ বলে গানটা আমার সবচেয়ে প্রিয়।

কথায় কথায় জানালেন বৃষ্টি পড়লে কবিতা লিখতে ইচ্ছে করে জাহ্নবীর। শ্রীদেবী কন্যা বলেন, ‘বর্ষায় আমি বেশ রোমান্টিক হয়ে যাই।’ এদিকে কলকাতায় এসে খাবার সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন ঈষাণ কাপুর।
চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েই সিনেমার প্রচারণায় সময় দেন ঈষাণ। সাক্ষাৎকার দিতে দিতেই ঈষাণ বলেন, ‘জাহ্নবীর যে জিনিসটা আমার সবচেয়ে ভাল লাগে, সেটা হল ওর চুল।’
এসময় পাশে থাকা জাহ্নবী বলেন, ‘গোটা প্রোমোশনেও আমার চুল ধরে টানাটানি করেছে। হেয়ার স্টাইলিস্টকে প্রতি বার আমার চুল ঠিক করে দিতে হয়।’

এই ছবিতে কাজ করতে গিয়েই ঈষাণ-জাহ্নবীর মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ব্যক্তিজীবনে তারা দুজনই ভালো বন্ধু, এখন সিনেমার পর্দায় তাদের জুটি কেমন হবে? সেটাই দেখার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর