,

অন্তর্বাস খুলে দেখাতে ২০০০ ‘যৌন বার্তা’ পাঠিয়েছিলেন মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক: একটি পানশালার দুই পরিচারিকাকে ২০০০ ‘যৌন বার্তা’ পাঠানোর অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের বাণিজ্য, শক্তি ও শিল্পবিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিত। গত শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। জানা গেছে, ওই দুই নারীর কাছে অশালীন ছবি ও ভিডিও চেয়েছিলেন তিনি।

দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগী মন্ত্রী অ্যান্ড্রু গ্রিফিত অ্যান্ড্রু গ্রিফিত দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মের সাবেক উপদেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে পানশালার ওই দুজন পরিচারিকার সঙ্গে পরিচিত হন। এরপর তাদের সঙ্গে অশালীন আলোচনা শুরু করেন। গ্রিফিত পরিচারিকা দুজন-ইমোজেন ট্রিহার্নি (২৮) ও তার সহযোগীকে ৭০০ পাউন্ড পাঠান। তাদের একটি ফ্ল্যাট ভাড়া নিতে বলেন, যেখানে তারা যৌন সম্পর্কে জড়াবেন।

এরই মধ্যে গ্রিফিত ওই দুই পরিচারিকাকে অশ্লীল খুদে বার্তা পাঠিয়েছেন। সেগুলোতে মে’র এই উপদেষ্টা তাদের অন্তর্বাস খুলে ফেলার আহ্বান জানিয়ে বার্তায় বলেছেন, এমন সুযোগে তারা তাকে কাছে পাবেন।
অপর খুদে বার্তায় মন্ত্রী তার সাবেক প্রেমিকা সম্পর্কে নানান কটূক্তি করেন। এসব বার্তা পাওয়া দুজনের এক পরিচারিকা বলেছেন, এত বেশি পরিমাণ বার্তা পেয়ে তিনি হতাশ হয়েছেন। তিনি (মন্ত্রী) নোংরামি ছাড়া আর কিছু ভাবতেই পারেন না।

যৌন বার্তা পাঠানোর তথ্য প্রকাশিত হওয়ার পর অ্যান্ড্রু এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান দলীয় নেতাদের কাছে। তিনি বলেছেন, এই কেলেঙ্কারির বিষয়ে তিনি গভীরভাবে লজ্জিত ও বিব্রত। এ ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত হতে তিনি পেশাদারদের সহায়তা নেবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর