,

আনকাট সেন্সর ছাড় পেল জিৎ-মিমের ‘সুলতান’

news-image

বিনোদন প্রতিবেদক: বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল জিৎ ও মিম অভিনীত কলকাতার ছবি ‘সুলতান’। গতকাল রোববার সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। এ তথ্য নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক নাসির উদ্দিন দিলু।

‘সুলতান’ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে। বাংলাদেশে ছবিটি আমদানি করেছেন জাজ মাল্টিমিডিয়া। কলকাতায় ছবিটি গত ঈদে মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে আগামী ২০ জুলাই। সিনেমাটি প্রযোজনা করেছে গ্রাসরুট এন্টারটেইনমেন্ট লিমিটেড।

রাজা চন্দ পরিচালিত ‘সুলতান’ ছবিতে জিৎ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও অভিনয় করেছেন আমান রেজা, প্রিয়াঙ্কা সরকার, তাসকিন প্রমুখ।

এ সম্পর্কে ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘একশোর বেশি সিনেমা হলে সুলতান মুক্তি পাবে। ঈদে কলকতায় যতগুলো ছবি মুক্তি পেয়েছিল, তারমধ্যে এই ছবিটি এক নম্বরে ছিল। কলকাতার দর্শকরা ছবিটি গ্রহণ করেছে। আমার বিশ্বাস বাংলাদেশের দর্শকরাও ছবিটি পছন্দ করবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর