,

এবার অপেক্ষা কাতার বিশ্বকাপের

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকে মাতিয়ে দিয়ে শেষ হলো ‘রাশিয়া বিশ্বকাপ-২০১৮’। ফুটবলের জমজমাট লড়াই এই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও চার বছর। তবে ফুটবলপ্রেমীদের সুখবর জানিয়ে ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের দিন-তারিখ ঠিক করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

এবার রাশিয়া বিশ্বকাপে সমর্থকরা উদ্বোধনের জমকালো আয়োজন থেকে শুরু করে অসাধারণ সমাপনী অনুষ্ঠান দেখেছে। মাঝে মাঠের পারফরম্যান্সে দর্শকদের আনন্দ দিয়ে গেছেন ফুটবলাররা। আবার কোনো দেশ অথবা তারকা তার সমর্থকদের হতাশও করেছেন। নানা ঘটনা-অঘটনের মধ্যেই দুর্দান্ত খেলে শিরোপা জিতে নিয়েছে ফ্রান্স। ফাইনালে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে ৪-২ গোলে ট্রফিতে চুমু খায় ফরাসিরা।

১৯৩০ সাল থেকে শুরু হওয়া প্রতিটি বিশ্বকাপেই তার আগের আসরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা ছিল। তেমনি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে ফুটবল আয়োজনকেও গুরুত্ব দিয়ে দেখছে ফিফা। আরব ভূমিতে কাতার কর্তৃপক্ষও নিঃসন্দেহে কোনো কিছুর কমতি করতে চাইবে না।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ২০২২ সংস্করণ মাঠে গড়াবে নভেম্বরের ২১ তারিখ, যা এক মাসের কম সময়ের ব্যবধানে ডিসেম্বরের ১৮ তারিখে কোনো দলের ‘বিশ্বচ্যাম্পিয়নের তকমায়’ শেষ হবে। একইদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর কাতারের ‘জাতীয় দিবস’ও। এছাড়া আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম প্রস্তুত করা হচ্ছে, যা হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তাপমাত্রা হবে সহনীয়।

এদিকে ফুটবল বিশ্বকাপে আরও ১৬টি দল যোগ করার আশা আগেই প্রকাশ করেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। তবে ২০২৬ সাল থেকে ৪৮ দলের এই ফরম্যাট চালু করার প্রস্তাব করেছেন তিনি। কিন্তু তর সইছে ‍না ২০২২ বিশ্বকাপ আয়োজনকারী কাতারের। মরুভূমির মাঝেই বিশ্বকাপের সম্প্রসারণ চায় দেশটি। এর জন্য ফিফার সঙ্গে আলোচনাও শুরু করেছে তারা।

কাতারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, দোহা ও এর আশেপাশের ৮টি স্টেডিয়ামেই হতে পারে ৪৮ দলের খেলা। এ নিয়ে তারা ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর