,

মায়ের চরিত্রে প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। হলিউডেও সমান জনপ্রিয় এ অভিনেত্রী। ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ, বেওয়াচ সিনেমার মধ্যদিয়ে আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন দেশি গার্ল। তবে ফের বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা।

জানা গেছে, সোনালি বোস পরিচালিত ছবিটির নাম, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে আরো অভিনয় করবেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। সিনেমাটি প্রিয়াঙ্কা চোপড়া ও জাইরা ওয়াসিমের ওপর নির্ভর করে নির্মাণ হবে। এতে জাইরা ওয়াসিম প্রিয়াঙ্কার মেয়ের চরিত্রে অভিনয় করবেন।

এদিকে একটি সূত্রের দেয়া তথ্যমতে, সোনালি বোস তার সিনেমাটির জন্য তিনি তার স্বাভাবিক পারিশ্রমিক দাবি করতে পারবেন না প্রিয়াঙ্কা খুব ভালো করেই তা বুঝতে পেরেছেন। কারণ এতে বাজেটের স্বল্পতার জন্য সিনেমাটির কাজ বন্ধ হয়ে যেতে পারে। তারই পরিপ্রেক্ষিতে সিনেমার লভ্যাংশ দাবি করেছেন প্রিয়াঙ্কা।

বলিউডের প্রথম সারির অনেক অভিনেতাই সিনেমার লভ্যাংশ নিয়ে কাজ করে থাকেন। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা সচরাচর দেখা যায় না। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে বলিউড সিনেমায় লভ্যাংশ নেয়া প্রথম অভিনেত্রী হবেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর