,

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোল

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়ায় বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বজয় করেছে ফ্রান্স। গতকাল রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মদ্রিচদের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নেয় ফরাসিরা। সব মিলিয়ে চোখ ধাঁধানো এক বিশ্বকাপ আসর শেষ হল। অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপকে মনে রাখার মতো উপকরণের অভাব নেই। একে একে ফেভারিটদের বিদায় থেকে শেষ মুহূর্তের উত্তেজনা। আত্মঘাতী গোলের ছড়াছড়ি থেকে, ভিএআর। রাশিয়া বিশ্বকাপকে রেকর্ড ভাঙার বিশ্বকাপও বলা যায়। ফাইনালেও প্রথম গোলে হয়ে গেল এক রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে আত্মঘাতী গোলের সংখ্যায় সবাইকে পেছনে ফেলে দিয়েছিল রাশিয়া বিশ্বকাপ। তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচ পর্যন্ত আত্মঘাতী গোলের সংখ্যা ছিল ১১। রবিবার বিশ্বকাপ ফাইনালে আত্মঘাতী গোল করে সেই সংখ্যাটা ১২ করলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে ম্যাচের ১৮ মিনিটে ফ্রি কিক পায় ফ্রান্স। ক্রোয়েশিয়ার বক্সের বাইরে থেকে শট নেন অ্যান্তোনিও গ্রিজম্যান। আর সেই শট মারিও মানজুকিচের মাথায় লেগে নিজেদের জালেই বল জড়িয়ে যায়। আর সেই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম আত্মঘাতী গোলটিও হয়ে গেল লুঝনিকি স্টেডিয়ামে। ফাইনালে প্রথম আত্মঘাতী গোল করে বসলেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মানজুকিচ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে