,

কুড়ি বছর শাকিবের নতুন নায়িকার বয়স

news-image

বিনোদন ডেস্ক।। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। যদিও তিনি এখন ওপার বাংলাতেও সমান তালে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি সংসার ভাঙা নিয়ে নায়িকা বুবলীর সঙ্গে শাকিবকে নিয়ে সমালোচানার ঝড়তোলে নিন্দুকেরা।

খুব কম সময়ের মধ্যে বুবলীর সঙ্গে বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছেন শাকিব। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন দিকে মোড় নিচ্ছে। নতুন একটি ছবিতে নতুন এক নায়িকার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শাকিব। এই নায়িতার বয়স নাকি কুড়ি বছর।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ ছবিতে শাকিব ওই নায়িকার সঙ্গে অভিনয় করবেন বলে গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্য বলে গণমাধ্যমকে জানিয়েছেন ছবিটির নির্মাতা।

নির্মাতা জানান, ‘রিকশা গার্ল’ ছবির জন্য এরই মধ্যে একজনকে নায়িকা হিসেবে বিবেচনা করা হয়েছে। তার বয়স ২০ বছর।

শাকিবের অভিনয়ের বিষয়ে অমিতাভ রেজা বলেন, ‘শাকিবের চরিত্রটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তাকে আমরা যেমন চলচ্চিত্রের হিরো হিসেবে দেখি, এখানেও সেভাবেই দেখব। ছবির চরিত্রটি নিয়ে শাকিব বেশ উচ্ছ্বসিত। এখানে তাকে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করা হবে।’

গল্পের বিষয়ে অমিতাভ জানান, বাংলাদেশের মেয়ে নাইমাকে নিয়ে কাহিনি আবর্তিত। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করে নাইমা। পুরুষের বেশে অসুস্থ বাবার রিকশা নিয়ে রাস্তায় বের হয় সে। এক দুর্ঘটনায় বাবার প্রিয় রিকশাটি ভেঙে যায়। রিকশার ভেঙে যাওয়া অংশ ঠিক করতে শুরু হয় নাইমার নতুন সংগ্রাম।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে ছবিটি নির্মিত হবে। এর চিত্রনাট্য লিখছেন শর্বরী জোহরা আহমেদ। ছবিটি প্রযোজনা করছেন মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামস। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে