,

মৃত ব্যক্তির পক্ষ থেকে কি হজ-ওমরা করা যাবে?

news-image

নিউজ ডেস্ক।। মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ বা ওমরা আদায় করা জায়েজ আছে। অনুরূপভাবে তাওয়াফ এবং যাবতীয় নেক আমল তার পক্ষ থেকে আদায় করা জায়েজ।

ইমাম আহমাদ বিন হাম্বল রহ. বলেন, যে কোন নেক কাজ সম্পাদন করে যদি তার সওয়াব জীবিত বা মৃতের জন্য দান করে দেয়, তবে সে উপকৃত হবে।

কিন্তু সওয়াব দান করার চাইতে মৃতের জন্য দু’আ করা বেশী উত্তম। দলীল হচ্ছে, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর বাণীঃ তিনি বলেন, “মানুষ মৃত্যুবরণ করলে তিনটি আমল ছাড়া তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়।

১) সাদকায়ে জারিয়া
২) উপকারী ইসলামি বিদ্যা
৩) সৎ সন্তান, যে তার জন্য দু’আ করবে।”

উক্ত হাদিসে নবীজি সা. এরূপ বলেন নি যে সৎ সন্তান, যে তার জন্য ইবাদত করবে বা কুরআন পড়বে বা নামাজ পড়বে বা ওমরা করবে বা রোযা রাখবে ইত্যাদি। অথচ হাদীসটিতে প্রথমে দু’টি আমলের কথাই উল্লেখ করা হয়েছে।

যদি মৃতের জন্য আমল করা উদ্দেশ্য হত, তবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অবশ্যই বলতেন, “এবং নেক সন্তান, যে তার জন্য আমল করবে।” কিন্তু মানুষ যদি কোন নেকআমল করে এবং তার সওয়াব কারো জন্য দান করে দেয়, তবে তা জায়েজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে