,

আফগানিস্তানে বেসামরিক লোকের মৃতের সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে : জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৮ সালের প্রথম ছয় মাসের সংঘর্ষে আফগানিস্তানে নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৬৯২ জন। নিহতের এই সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ১৫ জুলাই রোববার এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আল-জাজিরা, প্রেসটিভি।

জাতিসংঘ জানায়, মৃতের সংখ্যা গত বছরের চেয়ে এক শতাংশ বেশি। শুধু তাই নয় এটি ২০০৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এসব ব্যক্তির নিহতের জন্য সন্ত্রাসীদের হামলা এবং বোমা বিস্ফোরণকে প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

pran এছাড়া সংঘর্ষে ৩ হাজার ৪৩০ জন আহত হয়েছে যা একই সময়ে গত বছরের তুলনায় পাঁচ ভাগ কম বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।

জাতিসংঘ আরও জানিয়েছে, গত মাসে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং উগ্র গোষ্ঠী তালেবানের মধ্যে নজিরবিহীন যুদ্ধ-বিরতি সত্ত্বেও রেকর্ড সংখ্যক ব্যক্তি নিহত হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানের তালেবান গত ৯ জুন এক বিবৃতিতে ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিরুদ্ধে সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি পালনের ঘোষণা দিয়েছিল। প্রেসিডেন্ট আশরাফ গনির পক্ষ থেকে এর আগে ওই যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছিল। যুদ্ধ বিরতির মেয়াদ শেষ হলে আফগান সরকার তা বাড়ানোর প্রস্তাব দিলে তালেবানের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয় এবং তারা দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর ব্যাপক হামলা জোরদার করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর