,

ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

news-image

 

১৯৯৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতেছিল ফ্রান্স। এরপর তা অধরাই ছিল। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হলো ফরাসিরা। আবারো সোনালী ট্রফিতে চুমু আঁকল তারা।

অবশ্য হেরে গেলেও সাধুবাদ পাবে ক্রোয়েশিয়া। গোটা টুর্নামেন্টজুড়েই নান্দনিক ফুটবলের পসরা সাজিয়েছে ক্রোয়াটরা। ফাইনালেও উপহার দিয়েছে লড়াকু ফুটবল। তবে ফ্রান্সের গতির কাছে পেরে ওঠেনি তারা।

শিরোপার লড়াইয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে নামে ফ্রান্স-ক্রোয়েশিয়া। আক্রমণাত্মক শুরু করে ক্রোয়াটরা। তবে খেলার স্রোতের বিপরীতে এগিয়ে যায় ফ্রান্স। ১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে গ্রিজম্যানের ফ্রি কিকে মানজুকিচের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ক্রোয়েশিয়া।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়িয়েছিল ক্রোয়েশিয়া। ফ্রান্স শিবিরে মুহুর্মহু আক্রমণ হানছিল ক্রোয়াটরা। অবশেষে তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে। ২৮ মিনিটে ইভান পেরিসিচের নিশানাভেদে সমতায় ফেরে ক্রোয়াটরা।

পরে অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। এবার এগিয়ে যায় ফ্রান্স। আবারো ত্রাতা হতে চেয়েছিলেন পেরিসিচ। ৩৪ মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে আক্রমণ প্রতিহত করতে চান তিনি। এতে হিতে ঘটে বিপরীত।

অবশ্য প্রথমে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। পরে ফ্রান্স ফুটবলারদের আবেদনের প্রেক্ষিতে ভিএআরের মাধ্যমে পেনাল্টির নির্দেশ দেন তিনি। সফল স্পট কিকে তা জালে জড়ান আঁতোয়া গ্রিজম্যান। এতে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় ৯৮ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের গতি বাড়ায় ফ্রান্স। সাফল্যও আসে। ৫৯ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার বজ্রগতির শটে বল ঠিকানায় পাঠান পল পগবা। এতে ফ্রান্সের জয় একরকম নিশ্চিত হয়ে যায়।

এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে ফ্রান্স। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ৬৫ মিনিটে ক্রোয়েশিয়া শিবিরে শেষ পেরেক ঠুকেন কিলিয়ান এমবাপ্পে। লুকাস হার্নান্দেজের অ্যাসিস্ট থেকে অসাধারণ নৈপুণ্যে লক্ষ্যভেদ করেন ১৯ বছরের বিস্ময়।

মিনিট চারেক পরে গোল পায় ক্রোয়েমিয়া।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর