,

আরপিও সংশোধনের চিন্তা নেই: ইসি সচিব

news-image

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচন বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশেই (আরপিও) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আরপিও নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ইসি সচিব সমকালকে এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনের আগে হাতে যথেষ্ট সময় না থাকায় ইসি আপাতত আরপিও সংশোধনের বিষয়ে ভাবছে না।

রোববার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, আগামী সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী আনা হচ্ছে। ফখরুল বলেন, বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারার মতো নির্বাচন কমিশন অনুরূপ একটি ধারা চালু করছে বলে বিশ্বস্ত সূত্রে বিএনপি জানতে পেরেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতৃত্ব ও নির্বাচন থেকে সরাতে সরকারদলীয় গঠনতন্ত্রের ৭ ধারা নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপিকে সব দিক থেকে বেকায়দায় ফেলতে সরকার এ অপতৎপরতা শুরু করেছে।

এ অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ সমকালকে বলেন, আরপিও সংশোধনের একটা উদ্যোগ আগে নেওয়া হয়েছিল। তবে সেটা এখন আর হচ্ছে না। বিদ্যমান আরপিওতেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমকে আহ্বায়ক করে আরপিও সংশোধনের জন্য কয়েক মাস আগে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি একটি খসড়া তৈরি করে কমিশনে জমা দিলেও তা গ্রহণযোগ্য হয়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর